Saturday, June 27, 2026

সাইবার প্রতারণার অভিযোগে বেলঘরিয়া থেকে আটক সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Date:

Share post:

সাত সকালে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভোট মিটতেই রাজ্যে শুরু মোদি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি। এবার সাইবার প্রতারণার অভিযোগে বেলঘরিয়া থেকে আটক সফটওয়্যার ইঞ্জিনিয়ার রমেশ প্রসাদ (Ramesh Prasad)। বৃহস্পতিবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর এদিন সকালে ভিনরাজ্যের সাইবার প্রতারণা মামলায় (Cyber Crime) তাঁকে আটক করা হয়েছে। ইডি (ED)সূত্রে জানা যাচ্ছে কলকাতা থেকেই রমেশ দিল্লি এবং পাটনায় সাইবার প্রতারণার কাজ চালাতেন। অভিযুক্তের বাড়ি এবং গাড়ি থেকে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে ফের তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। বেলঘরিয়ার ইঞ্জিনিয়ারকে আটক করার পর এদিন আসানসোলে এক শিল্পপতির বাড়িতে হানা দেন আধিকারিকরা। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও ওই ব্যক্তির লোহার ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারী অফিসারদের সন্দেহ তিনিও প্রতারণার সঙ্গে যুক্ত তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...