Friday, April 3, 2026

অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ

Date:

Share post:

বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। মাস কয়েক আগে টেলিভিশনের একটি বিতর্ক শো-তে কুণালের মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলা করেছিলেন অগ্নিমিত্রা। সেই মামলায় শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শুক্রবার শুনানির পর আলিপুর আদালতের নবম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট কুণালের জামিন মঞ্জুর করেছেন।

ওই টিভি শো-তে কুণাল (Kunal Ghosh) এবং অগ্নিমিত্রা দু’জনেই অংশ নিয়েছিলেন। সেখানে তৃণমূলের নেতানেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা। তার পাল্টা দিতে গিয়ে কুণাল বলেছিলেন, ‘‘আপনারা শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন। তাঁকেও তো কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল। আপনারা সেটা দেখতে পান না?”

এরপরই কুণালের বিরুদ্ধে মামলা করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগের ভিত্তিতে কুণালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল। মামলাটি আলিপুর আদালতে গৃহীত হয়।
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে তাঁর সওয়ালে জানান, কোনও ব্যক্তিবিশেষের উদ্দেশে কুণাল ওই মন্তব্য করেননি। তিনি সার্বিক ভাবে একটি নীতির বিরোধিতা করেছিলেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: নিয়োগ মামলার তলবে নিজামে তাপস, কয়লা কাণ্ডে ধৃতদের আদালতে পেশ CBI-এর 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...