Wednesday, June 24, 2026

আফগানদের বিরুদ্ধে অর্ধশতরান করে নজির গড়লেন SKY, ছুঁয়ে ফেললেন বিরাটকে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ভারতীয় দল। গতকাল সুপার আটের লড়াইতেও দাপটের সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে সূর্যকুমার যাদব। ৫৩ রান করেন তিনি। আর এই রানের সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর ম্যাচের সেরা হতেই নজির গড়েন সূর্য। ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও ১৫ বার ম্যাচের সেরা হয়েছেন বিরাট। সেই রেকর্ডই আফগানিস্তানের বিরুদ্ধে স্পর্শ করেন SKY। মাত্র ৬৪টি ম্যাচ খেলেই বিরাটের রেকর্ড ছুঁয়ে ফেললেন সূর্য।

ম্যাচের সেরা হয়ে এই নজির গড়ে সূর্যকুমার বলেন, “ এই সাফল্যের নেপথ্যে রয়েছে প্রচুর অনুশীলন এবং কঠোর পরিশ্রম। নির্দিষ্ট পদ্ধতি এবং সূচি অনুযায়ী নিজেকে তৈরি করেছি। মাঠে নেমে কী করতে হবে, সেটা আমার কাছে খুব পরিষ্কার।“

গতকাল আফগানদের বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট ব্যর্থ হওয়ার পরেও ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন সূর্য। ২৯ বলে ৫৩ রান করেন তিনি। ইনিংস সাজান পাঁচটি চার এবং তিনটি ছক্কা দিয়ে। তাঁর ইনিংসে ভর করেই ১৮১ রান তোলে ভারত।আর লড়াইয়ে ফেরে টিম ইন্ডিয়া। সুর্যকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। এরপর বোলারদের দাপটে জয় ছিনিয়ে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় পায় রোহিত শর্মার দল।

 আরও পড়ুন- আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিতেই বাংলাদেশ নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...