Friday, June 26, 2026

চন্দ্রবাবুর প্রতিহিংসার রাজনীতি: ‘আদালতের নিষেধ’ উড়িয়ে ভাঙল বিরোধী অফিস

Date:

Share post:

আদালতের নিষেধাজ্ঞা ছিল। সব প্রশাসনকে সেই নির্দেশ সরবরাহ করা হয়েছিল বলেও দাবি অন্ধ্রের ওয়াইএসআরসিপির (YSRCP)। তার পরেও শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হল তাঁদের দলীয় কার্যালয়। দলের প্রধান জগনমোহন রেড্ডির (Jagan Mohan Reddy) দাবি, এই ঘটনা প্রমাণ করছে আগামী পাঁচ বছর কীভাবে অন্ধ্রপ্রদেশ শাসন করবেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)।

গুন্টুর (Guntur) জেলার তাড়েপল্লি এলাকায় ওয়াইএসআরসিপির একটি নির্মীয়মান দলীয় অফিস নিয়ে বিতর্ক শুরু হয় চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় আসার পরই। গুন্টুরের ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (CRDA) ওয়াইএসআরের বিরুদ্ধে নোটিশ জারি করে। পাল্টা হাইকোর্টে মামলা দায়ের করে জগনমোহনের দল। তাঁদের দাবি সেই মামলায় ভাঙার বিরুদ্ধে নির্দেশ দেয় আদালত। মামলা চলাকালীন নির্মীয়মান দফতর ভাঙা যাবে না বলে নির্দেশ দেয়। সেই নির্দেশ সিআরডিএ-কেও দেওয়া হয়।

তারপরই শনিবার সকালে সেই নির্মীয়মান বাড়ি ভেঙে দেয় সিআরডিএ। চন্দ্রবাবুর টিডিপির দাবি, সেচ দফতরের (irrigation department) জমি জবর দখল করে তৈরি করা হয়েছিল ওই পার্টি অফিস। সেই কারণে সিআরডিএ সেটি ভেঙে দেয়। যদিও হাইকোর্টের নির্দেশের বিষয়ে কোনও ব্যাখ্যা তাঁদের তরফ থেকে দেওয়া হয়নি।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...