Saturday, April 4, 2026

‘ওকে একটু খেলতে দে না, কি করছিস ’, বাংলাদেশ ম্যাচে বললেন রোহিত, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। তবে শুধু পারফরম্যান্স নয়, আরও দুটো জিনিস চোখে পড়েছে ক্রিকেট বিশ্বে। যা মন কেড়েছে নেটিজেনদের। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথম ঘটনা যা মন কেড়েছে নেটিজেনদের তা হল বিরাট কোহলির বল খুঁজতে গিয়ে বাউন্ডারি পেরিয়ে বাজি ফাটানোর মঞ্চের নীচে ঢুকে পড়তে দেখা। ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। আর্শদীপ সিং-এর বলে ছয় মেরেছিলেন রিশাদ হোসেন। বল সীমানা পেরিয়ে একটি মঞ্চের তলায় ঢুকে যায়। আতসবাজির প্রদর্শনের জন্য সেই অস্থায়ী মঞ্চটি তৈরি করে রাখা হয়েছিল মাঠের পাশে। তার নীচে বল ঢুকে যায়। আর কোহলির মঞ্চের পাশে একটি ফাঁক দিয়ে ঢুকে পড়েন এবং বল বার করে আনেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের।

এরপাশাপাশি যে ভিডিও ভাইরাল তা হল রোহিত শর্মার কথা। ম্যাচে যখন মাহমুদুল্লাহ ব্যাট করতে আসেন, তখন তিনি কুলদীপকে বলেন, “কী হয়েছে? ওকে একটু খেলতে দে না। এই তো এল, একটু কায়দা করতে দে। একটা আউট হয়েছে, একটু কায়দা মারুক।” আর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন- রোনাল্ডোর ব্যবহার মন কেড়েছে ফুতবলপ্রেমীদের, বিরাট বার্তা পর্তুগাল কোচের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...