Friday, April 3, 2026

NEET UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই, বিবৃতি জারি শিক্ষামন্ত্রকের

Date:

Share post:

দেশজুড়ে ক্রমাগত জোরালো হচ্ছে নেট ও নিট বিতর্ক। বাতিল হচ্ছে একের পর এক পরীক্ষা। কাঠগড়ায় NTA এর পরিচালন দক্ষতা। ইতিমধ্যেই নেট (NET)-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। এবার নিট ইউজি (NEET UG)-এর তদন্তও করবে ওই একই এজেন্সি। শনিবারই শিক্ষামন্ত্রকের তরফে প্রেসবিবৃতি জারি করে সিবিআইকে দায়িত্বভার দেওয়ার কথা জানানো হয়েছে।

গত ৫ মে ২০২৪ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। একি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। বিহারে প্রশ্ন ফাঁসের মূলচক্রী স্বীকারও করেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এরপরই সুপ্রিম কোর্টে মামলা হয়। এনটিএ-কে নোটিশ পাঠায় দেশের শীর্ষ আদালত। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে। কার্যত চাপের মুখেই এবার সিবিআইকে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিক্ষামন্ত্রক।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...