Saturday, June 27, 2026

সন্দেশখালিতে বিজেপির হা.মলায় আ.ক্রান্ত মহিলা তৃণমূল কর্মী

Date:

Share post:

ফের সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা। এবার তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বেধড়ক মারধর করা হল। ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত স্থানীয় দূষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক বিজেপি নেত্রীর নামও উঠে এসেছে। অভিযুক্ত ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন নিগৃহীতা দীপালি মণ্ডল। তাঁর অভিযোগ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে সমর্থন করি। কিন্তু স্থানীয় বিজেপি সমর্থকরা তাঁকে তৃণমূল না করার জন্য হুমকি দিচ্ছিল। একাধিকবার হুমকি দেওয়া হয় তাঁকে।

এরপরই শনিবার তাঁকে বিজেপির জনক মণ্ডল, অপর্ণা মণ্ডল আচমকা এসে মারধার করে। প্রথমে রাস্তায় ফেলে লাঠি দিয়ে চলে মার।তারপর নির্বিচারে লাথি, ঘুষি, চড় মারতে থাকে। হামলাকারী সংখ্যায় মোট পাঁচজন ছিল বলেই জানিয়েছেন ওই নিগৃহীতা। তিনি বলেন, ওরা সবাই বিজেপি করে কিন্তু আমরা বিজেপি নয়, তৃণমূলই করব। আহত অবস্থায় তাঁকে প্রথমে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খুলনা হাসপাতালেও তাঁর চিকিৎসা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নেমেছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...