Sunday, March 15, 2026

আজ ইউরোতে স্পেন বনাম আলবেনিয়া, প্রতিপক্ষকে সমীহ লুইস দে লা ফুয়েন্তের

Date:

Share post:

আজ ইউরো কাপের ম্যাচে নামছে স্পেন। স্পেনের সামনে আলবেনিয়া। লুইস দে লা ফুয়েন্তের প্রশিক্ষণে ইউরোয় উড়ছে স্পেন। গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া এবং গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে লা রোজাবাহিনী। সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ ব্রিগেডের সামনে আলবেনিয়া। ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করে নক আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছেন রামাদানি, আবরাশিরা। স্পেনের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে সতর্ক হলেও অঘটন ঘটানোর স্বপ্ন বুকে নিয়েই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান আলবেনিয়রা।

শেষ ষোলোয় উঠে গেলেও আলবেনিয়াকে হালকাভাবে নিচ্ছে না স্পেন। প্রথম দুই ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখায় আলবেনিয়ার বিরুদ্ধে মিডফিল্ডার রদ্রিকে পাবে না দু’বারের ইউরো চ্যাম্পিয়নরা। কোচ লা ফুয়েন্তে বিশ্রাম দিতে পারেন দানি কার্ভাহাল অথবা সেন্ট্রাল ডিফেন্ডার রবিন লি নর্মান্ডকে। কারণ, দু’জনেই একটি করে হলুদ কার্ড দেখেছেন। আলবেনিয়া ম্যাচে কার্ড দেখলে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। তাই গ্রুপের শেষ ম্যাচের আগে সাবধানী স্প্যানিশ কোচ। ফুয়েন্তে বলেছেন, ‘‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি। আলবেনিয়া দুটো ম্যাচেই ভাল খেলেছে। আমাদের সব ম্যাচ জেতাই লক্ষ্য।’’

স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে বলেছেন, ‘‘আমরা কী করতে পারি, তা প্রমাণ করেছি। শক্তিশালী দলগুলোকে আমরা হারাতে পারি, সেটাও আমরা দেখিয়েছি। আমরা এই টুর্নামেন্ট জেতার জন্য প্রস্তুত।’’

আরও পড়ুন- সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির


spot_img

Related articles

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...