Saturday, June 27, 2026

রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনে মোতায়েন ৫৫ কোম্পানি বাহিনী, বুধেই শুরু রুট মার্চ

Date:

Share post:

রাজ্যের আসন্ন চারটি বিধানসভা উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে মোতায়েন হতে চলেছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাল থেকেই ওই সব এলাকায় বাহিনী রুট মার্চ করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি চালাবে। উল্লেখ্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন। ভোটগণনা ১৩ জুলাই।

কমিশন সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বুথে ব্যবহার করা হবে ৪৭ কোম্পানি। বাকি বাহিনী রাখা হবে স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য। প্রসঙ্গত সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে ৷ বাগদায় থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

আরও পড়ুন- বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নাম প্রস্তাব জোটের পক্ষ থেকে

 

 

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...