Saturday, April 4, 2026

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত ‘শুভ অক্ষয় তৃতীয়া উৎসব’এর লাকি ড্র-এর মাধ্যমে মেগা ড্র -এর বিজয়ীদের নাম ঘোষণা

Date:

Share post:

৩০ এপ্রিল থেকে ১১ মে ২০২৪ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হয়েছে ‘শুভ অক্ষয় তৃতীয়া উৎসব’। ১২ দিন যাবৎ চলা এই বিশেষ অফারে গ্রাহকরা কেনাকাটার করার জন্য কুপন পেয়েছিলেন, তাঁদের মধ্যে থেকেই কলকাতায় ২২ জুন ২০২৪ লাকি ড্র-এর মাধ্যমে মেগা ড্র -এর বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে।

সেই উপলক্ষে বিশিষ্ট অভিনেত্রী মিথিলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা । এদিন তারাই গ্রাহকদের জন্য বিশেষ পুরস্কার ৩ টি স্কুটি- র লাকি ড্র কুপনগুলি বেছে নেন।

বিজয়ী গ্রাহকরা হলেন- দুলাল ভৌমিক (K1737), সাইমা দেববর্মা (I 1191), সাগর দেবনাথ (I 1775) বিজয়ী গ্রাহকদের হাতে তাঁদের পুরস্কারগুলি আগামী দিনে এক বিশেষ উপস্থাপনার মাধ্যমে তুলে দেওয়া হবে।

এই অনুষ্ঠানে এসে মিথিলা বলেন, ‘এখানে এসে শুভ অক্ষয় তৃতীয়া উৎসব – এর লাকি ড্র কুপন বাছাই করে আর ভাগ্যবান গ্রাহকদের নাম ঘোষণা করতে পেরে সত্যিই খুব খুশি হয়েছি।’ সঙ্গে তিনি বিজয়ীদের শুভেচ্ছা আর অভিনন্দন জানান । একই সঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- কেও এতো সুন্দর এক আয়োজন করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা বলেন, এই বছরের ‘শুভ অক্ষয় তৃতীয়া উৎসব ‘ অসামান্য সাফল্য পেয়েছে। আমাদের সকল প্রিয় গ্রাহকদের ও রাজ্যবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই আয়োজনে পাশে থাকার জন্য। একইসঙ্গে বরাবরের মতো, সংস্থার তরফে গ্রাহকদের আশ্বস্ত করছি আমাদের গয়নার গুণমান, পরিষেবা এবং সঠিক মূল্য নিয়ে।
সংস্থার আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, আমরা সবাই জানি, অক্ষয় তৃতীয়া খুবই শুভ তিথি। তাই এরকম শুভ সময়ে সোনা কিনে তার উজ্জ্বল ছটায় সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে আমরা সকলেই চাই। এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের প্রত্যেক শোরুম সেজে উঠেছিল । আর গ্রাহক বন্ধুরা পাশে থাকাতে সেই সাজ আরো উজ্জল হয়ে উঠেছিল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...