Saturday, June 27, 2026

বিজেপি সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! 

Date:

Share post:

বারবার আদালতের তলব এড়ানোয় এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্রের বিরুদ্ধে মামলা হয়। হিংসা ছড়ানো এবং মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বিষ্ণুপুরের সংসদের বিরুদ্ধে।

এর আগে সৌমিত্র চারবার হাজিরা এড়িয়েছেন। কখনও ভোটের কাজে ব্যস্ত কখনও ভোট পরবর্তী কাজের বাহানায় এভাবে আদালত অবমাননা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিধাননগরের এমপি এমএলএ কোর্টের বিচারক। আপাতত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে নয় জুলাই যদি বিষ্ণুপুরের সংসদ আদালতে হাজির না হন সে ক্ষেত্রে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকরী করা হবে বলে আদালত সুত্রে খবর। এই বিষয়ে সৌমিত্র বলেন, ‘‘আদালত কী নির্দেশ দিয়েছে আমি জানি না। আমি এখন দিল্লিতে রয়েছি। রাজ্যে ফিরে আইন মেনেই যা করার করব।”

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...