Tuesday, March 31, 2026

বাঙালির আবেগের ব্রিটানিয়া থাকছে বাংলাতেই, জানালেন অমিত মিত্র

Date:

Share post:

তারাতলায় প্রায় শতাব্দী প্রাচীন ব্রিটানিয়া (Britania) কারখানা বন্ধের পর থেকেই গেল গেল রব উঠেছিল। কিন্তু যেমনটি রটনা হয়েছিল, ঠিক তেমনটি ঘটছে না। বাঙালির আবেগের ব্রিটানিয়া থাকছে বাংলাতেই, জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপদেষ্টা অমিত মিত্র জানালেন, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের অফিস থাকছে কলকাতাতেই।

জানা গিয়েছে, বাংলায় লাভজনক সংস্থা ব্রিটানিয়া (Bratania) আরও ব্যবসা বাড়াতে চাইছে। এখন রাজ্যে ব্রিটানিয়ার ব্যবসা রয়েছে ১০০০ থেকে ১২০০ কোটি টাকার। তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। কোম্পানির রেজিস্টার্ড অফিস বর্তমানে রয়েছে কলকাতায় এবং তা কলকাতাতেই থাকবে। কোম্পানির শেয়ার হোল্ডারদের বৈঠকও কলকাতাতেই হবে, আজ, মঙ্গলবার অমিত মিত্র নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান।

অমিত মিত্রের দাবি, কোম্পানির এমডি বরুণ বেরি তাঁকে বিদেশ থেকে ফোন করে এই কথাগুলি জানিয়েছেন। বিদেশ থেকে ফিরে তিনি রাজ্য সরকারের সঙ্গে আরও ইতিবাচক আলোচনা করবেন। রাজ্যে কী ভাবে আরও ব্যবসা বৃদ্ধি করা যায়, তা নিয়েই আলোচনা করবেন।

অমিত মিত্র আরও জানান, ১৯৪৭ সালে তৈরি হওয়া এই প্ল্যান্টকে ২০১৮ সালের এজিএম-এ আউটডেটেড বলে ঘোষণা করা হয়েছিল। ফলে এই কারখানার আধুনিকরণ হতে পারে।

আরও পড়ুন: গড়িয়াহাট-হাতিবাগান-ভবানীপুর-সল্টলেক: ফুটপাত জবরদখলকারীদের সতর্কীকরণ প্রশাসনের

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...