Saturday, April 4, 2026

আজ ইউরোতে ফ্রান্স বনাম পোলান্ড, ম্যাচে নামতে পারেন এমবাপে

Date:

Share post:

আজ ইউরো কাপের ম্যাচে নামছে ফ্রান্স। প্রতিপক্ষ পোলান্ড। ট্রফিতে চোখ রেখে ইউরো খেলতে এসেছে ফ্রান্স। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দলের একজন খেলোয়াড়ও গোল করেননি। নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করার আগে অস্ট্রিয়াকে একমাত্র গোলে হারিয়েছিল দিদিয়ের দেশঁর দল। কিন্তু সেই গোলটিও ছিল আত্মঘাতী। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচের আগে নাক ভেঙে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপেকে পাওয়ার অপেক্ষায় দেশঁর দল।

অস্ট্রিয়া ম্যাচে নাক ভেঙেছিল এমবাপের। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে জানা যাচ্ছে, মঙ্গলবার পোলিশদের বিরুদ্ধে মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে ফরাসি তারকাকে। এমনিতে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ফরাসিদের জন্য মরণ-বাঁচন নয়। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছেন লেয়নডস্কিরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ফ্রান্সের কাছে শেষ ষোলোয় খেলার সুযোগ থাকবে এই ম্যাচ হারলেও। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রিয়া না জিতলেও চলবে। অথবা ড্র করলেও সেটা যেন গোলের ব্যবধানে ফ্রান্সকে না পিছিয়ে দেয়। আপাতত দু’দলের গোলের ব্যবধান ১।

আগের ম্যাচে গ্রিজম্যান, মার্কাস থুরামরা প্রচুর সুযোগ নষ্ট করেছেন। এই পরিস্থিতিতে এমবাপেকে দরকার দলের। ২৫ বছর বয়সি তারকা ফরোয়ার্ড নিজেও মাঠে ফিরতে উন্মুখ।

আরও পড়ুন- মোহনবাগানে যোগ দিয়ে কী বললেন আপুইয়া রালতে ?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...