Friday, April 3, 2026

অভিজাত নাইট ক্লাবে যৌন হেনস্থা! ক্লাব কর্তার বিরুদ্ধে তদন্তে পুলিশ

Date:

Share post:

শহরের অভিজাত এক নাইট ক্লাব কর্তার বিরুদ্ধে মহিলা কর্মীর যৌন হেনস্থার অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। একবার নয়, অভিযোগ একাধিকবার ওই কর্তার হাতে হেনস্থার শিকার হন ওই মহিলা কর্মী। যদিও এনিয়ে মুখ খুলতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ।

অভিযোগকারিনীর দাবি, ক্লাবের নির্মীয়মান অংশে ডেকে যৌন হেনস্থা করা হয় তাঁকে। তবে অন্য সহকর্মীদের সাহায্যে তিনি বারবার নিজের সম্মান রক্ষা করেন। কখনও স্বাভাবিক, কখনও মদ্যপ অবস্থায় চলে যৌন হেনস্থা। ফেব্রুয়ারি মাস থেকে এই ধরনের হেনস্থার শিকার হয়েও নিজের কাজের তাগিদে তিনি মুখ খুলতে পারেননি।

ওই ক্লাবেই দীর্ঘদিন ধরে কাজ করেন ওই মহিলা কর্মী। বারবার অসম্মানের মুখে পড়ে তিনি ক্লাব কর্তাদের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাঁরা এই বিষয়ে কোনও পদক্ষেপ নেননি। গত ২০ জুন শেক্সপিয়ার থানায় ক্লাব কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা কর্মী। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...