Sunday, April 12, 2026

সরকারি জমি জবরদখল-হকার উচ্ছেদ নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরকারি জমি জবরদখল ও হকার উচ্ছেদ। সোমবারের পরে ফের বৃহস্পতিবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের (Nabanna) ওই বৈঠকে কলকাতা-সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে ডাকা হয়েছে প্রতিটি দফতরের সচিব ও পুলিশ সুপারদেরও। বৈঠকে ভার্চুয়াল (Virtual) ভাবে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন থানার OC-IC-দেরও।বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। পুর পরিষেবা ও সরকারি জমি জবরদখলের বিষয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি জমির বেআইনি দখলদারি হঠাতে ও হকার উচ্ছেদ নিয়ে কড়া নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)। পর দিন থেকে কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ রাজ্যজুড়ে বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ ও প্রশাসন। সেই অভিযান চলাকালীন ফের এই বৈঠকের ডাক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে মুখ্যমন্ত্রী নতুন কোনও নীতি ঘোষণা করেন কি না সেটাই দেখার।





Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...