Tuesday, June 16, 2026

রাজ্যের মধ্যে নজির, সংশোধনাগারেই উচ্চশিক্ষা মাওবাদী নেতা অর্ণবের!

Date:

Share post:

শিলদায় ইএফআর ক্যাম্পে হামলার (EFR Camp Attack in Silda) ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম (Maoist Leader Arnab Dam) সংশোধনাগারেই পড়াশোনা করে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University)পরীক্ষা দিলেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হলেও ১৭ মার্চ তাঁকে নিয়ে আসা হয় হুগলি সংশোধনাগারে (Hooghly Jail)। এখানে এসেই তাঁকে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। এবার বিশ্ববিদ্যালয়ের সেই বিভাগে পুলিশি ঘেরাটোপে ভাইভা দিলেন তিনি।

১৪ বছর আগে ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মৃত্যু হয় ২৪ জন ইএফআর জওয়ানের। মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণবের সাজা হয় গত বছর ২৯ ফেব্রুয়ারি। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগারে। তারপর মার্চ মাস থেকে তিনি বন্দি হুগলি সংশোধনাগারে। অর্ণবের পড়াশোনা করতে চাওয়ার আর্জি বিচারক শুনলেও সংশোধনাগারে কেউ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন নি। এরপর তিনি অনশন শুরুর কথা জানাতেই এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। যেহেতু সংশোধনাগারে উন্নত মানের লাইব্রেরি আছে তাই পড়াশনায় খুব একটা সমস্যা হচ্ছে না অর্ণবের। বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায় পাশ করতে পারলে ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ পাবেন তিনি। রাজ্যের কোনও জেলে বসে আগে কেউ পিএইচডি করার মতো নজির গড়তে পারেননি। তাই অর্ণব দাম যদি তা করতে পারেন তাহলে ইতিহাস তৈরি হবে বলাইবাহুল্য।

 

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...