Saturday, June 13, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করতেই একাধিক রেকর্ড হিটম্যানের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেমিতে ইংরেজদের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া । অস্ট্রেলিয়া ম্যাচের মতন ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রান করেন তিনি। আর এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েন তিনি।

গতকাল রোহিত ইনিংস সাজান ৬টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর সুবাদেই রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ছক্কা মেরে টি-২০ বিশ্বকাপে মাইলফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক। এই দুই ছক্কার সৌজন্যে ২০ ওভারের বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা হল ৫০টি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ক্রিস গেইলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন হিটম্যা্ন। শুধু তাই আরো একটি নজির গড়েছেন রোহিত। গতকাল ৫৭ করার সুবাদে প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচে অর্ধশতরান করলেন। এর আগে ভারতের কোনও অধিনায়ক ২০ ওভারের বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।

গতকাল সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত


Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...