Wednesday, June 24, 2026

নয়দিনে পাঁচ! বিহারে ভাঙল আরও এক সেতু

Date:

Share post:

প্রতিদিন যেন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিহারের বাসিন্দাদের। কোন সেতুতে উঠলে সেটা ভেঙে পড়বে, আর কোনটা টিকে থাকবে, যেন প্রতিযোগিতা বিহারের সেতুগুলির মধ্যে। শুক্রবার আরও একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় নয়দিনে মোট পাঁচটি সেতু ভেঙে পড়ল নীতীশের বিহারে। যদিও এরপরেও কোনও বিবৃতি পাওয়া যায়নি জেডিইউ বা তাদের সহযোগী বিজেপির তরফ থেকে। বিরোধী শাসিত রাজ্যে ছোট কোনও দুর্ঘটনায় যাবতীয় অস্ত্র শানিয়ে ধেয়ে আসা নরেন্দ্র মোদিও নীরব পাঁচটি সেতু ভাঙার ঘটনায়।

মধুবনি জেলার ঝঞ্ঝারপুরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে ৭৭ মিটার দীর্ঘ একটি সেতু তৈরি হচ্ছিল। ৩ কোটি টাকা বরাদ্দ হওয়া সেতুটি ২০২১ সালে তৈরি শুরু হলেও এখনও তার কাজ চলছিল। তার মধ্যেই শুক্রবার তার একটি ২৫ মিটার উঁচু পিলার ভেঙে ব্রিজটি কোশি নদীতে পড়ে যায়। স্থানীয়দের দাবি এই সেতু আগেও একবার ভেঙেছিল। সেটি মেরামতি সম্পূর্ণ হওয়ার আগেই আবার ভেঙে পড়েছে সেতুটি।

কোশি নদীর উপর বারবার সেতু ভাঙার ঘটনায় কী ধরনের গাফিলতি তা পরিণতিতে বোঝা গেলেও বিহার গ্রামোন্নয়ন বিভাগের তরফ থেকে প্রতিকারের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। এমনকি বৃহস্পতিবার কিশানগঞ্জ, ২৩ জুন পূর্ব চম্পারণ, ২২ জুন গণ্ডক খাল এবং ১৯ জুন আরারিয়ায় সেতু ভাঙার ঘটনাতেও বিহার সরকারের পক্ষ থেকে কোনও প্রতিকারমূলক ব্যবস্থা দেখা যায়নি।

শুক্রবারের ঘটনায় যদিও সেতু নির্মাণের দায়িত্বে থাকা প্রোমোটার মুখ খুলেছেন। তাঁর দাবি, কোশি নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় নতুন তৈরি হওয়া গার্ডারটি ভেঙে যায়। এরপর জলস্তর না নামলে মেরামতির কাজও শুরু হবে না বলে তিনি জানান।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...