Saturday, April 4, 2026

বি টি রোডের শুট আউট কেসে বিহার থেকে গ্রেফতার ২

Date:

Share post:

গত ১৫ জুন বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের (Ajay Mondal) গাড়িতে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল, তারা এখনও অধরা। তবে পরবর্তীতে ব্যবসায়ীকে ফোনের হুমকি দেওয়ার ঘটনার প্রেক্ষিতে বিহারের সমস্তিপুর থেকে সলিল পাসোয়ান ও অঙ্কিতকে গ্রেফতার করেছে বারাকপুর সিটি পুলিশ (Barrackpore city police)।

ঘটনার দিন বেলঘরিয়া থানায় পুলিশকর্তাদের যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন অজয়, সেই সময়ে তাঁর কাছে ফোন আসে। সেখানে সুবোধের নাম করেই হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সূত্র ধরেই বিহার -যোগ খুঁজে পায় পুলিশ। সুবোধকে হেফাজতে পেতে এবং ফোনের রহস্যের উন্মোচনে বিহারে যায় বারাকপুর সিটি পুলিশের বিশেষ দল। সলিল ও অঙ্কিতকে গ্রেফতার করা হয়। আজও তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানা গেছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...