Wednesday, June 24, 2026

“রাজভবনে যেতে ভয় পাচ্ছে মেয়েরা”, মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা রাজ্যপালের!

Date:

Share post:

উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার আবহে ফের রাজ্য-রাজভবন সংঘাতে নয়া মোড়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আইনি পথে রাজ্যপাল! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা (Defamation case) করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ঘটনার সূত্রপাত, তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে। যার জল গড়িয়েছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত। রাজ্যপালের কাণ্ডে চুপ করেন থাকেননি মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল, “রাজভবনে যা চলছে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে। রাজ্যপাল কেন বিধানসভায় এসে শপথ নেওয়াবেন না? কেন স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব দেবেন না?” এবার সেই মন্তব্যে জেরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা (Defamation case) কবলেন রাজ্যপাল।

ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচনও হয়ে গিয়েছে রাজ্যের দুই কেন্দ্রে। বরানগরে জিতেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। কিন্তু এখনও শপথ না হওয়ায় এলাকার উন্নয়নের কাজে সামিল হতে পারছেন না এই দুই নব নির্বাচিত বিধায়ক। রাজ্যপাল যেমন নিজের সিদ্ধান্তে অনড় থেকে রাজভবনে শপথ পাঠ করাতে চান, ঠিক একইভাবে বিধানসভাতেই শপথ নিতে আগ্রহী সায়ন্তিকা ও রেয়াত।

আরও পড়ুন: বউবাজারের হস্টেলকাণ্ডে গ্রেফতার ১৪

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...