Saturday, June 20, 2026

ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির সামনে সুইজারল্যান্ড

Date:

Share post:

আজ থেকে শুরু  ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শনিবার ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে, গ্রুপে প্রথম ম্যাচ জিতেও স্পেনের কাছে হার এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে কোনও ক্রমে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আজুরিবাহিনী। নক আউটের শুরুতেই কঠিন লড়াইয়ের সামনে ইতালি।

আজুরি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব কঠিন ছিল। কিন্তু ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে পয়েন্ট ছিনিয়ে এনেছে। শেষ ষোলোয় সুইজারল্যান্ড খুব ভাল দল। ওরা প্রতিটি জায়গার জন্য লড়াই করে। দ্রুত গতিতে আক্রমণে উঠে রক্ষণ ভাঙার চেষ্টা করে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। কিন্তু ভুলের সংখ্যা কমাতে হবে। আমাদের অনেক ফুটবলারের এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। তবে ওরা চেষ্টা করছে।’’

সুইজারল্যান্ডের নতুন মুখ ২৪ বছরের তরুণ উইঙ্গার ডান এনডোই জার্মানির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোল করে নজর কেড়েছেন। সুইস কোচ মারাট ইয়াকিন ইতালি ম্যাচেও ভরসা রাখছেন এনডোইয়ের উপর। ইয়াকিন বলেছেন, ‘‘ইতালির অনেক ভাল ফুটবলার আছে। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে বিপক্ষের শক্তি, দুর্বলতাকে আমরা কাজে লাগাব। তাছাড়া ওরাও আমাদের নিয়ে নিশ্চয় চিন্তায় থাকবে। আমরাও ভাল ফর্মে আছি। নক আউট ম্যাচ। টাইব্রেকারের জন্যও আমরা তৈরি।’’

আরও পড়ুন- বিশ্বকাপে রান না পাওয়া কোহলির পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাটকে নিয়ে কী বললেন মহারাজ?



Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...