Friday, March 13, 2026

গণপিটুনির কড়া শাস্তি রাজ্যের আইনেই হতে পারত, সই করেননি রাজ্যপাল!

Date:

Share post:

সাধারণ মানুষের হিংস্র মনোভাবে রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মত, এই বিষয়ে কড়া আইন প্রয়োগ করে শাস্তি বিধান করা হলে অনেকাংশে শাস্তির ভয়ে এই ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকত সাধারণ মানুষ। রাজ্য সরকার সেই ধরনের আইন তৈরি করেছিল ২০১৯ সালে। শুধুমাত্র রাজ্যপাল সই করেননি বলেই রাজ্যে এখনও গণপিটুনির শাস্তিমূলক সেই আইন আটকে রয়েছে। চোপড়ার যে ঘটনার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তলব করেছেন রাজ্যপাল, সেই গণপিটুনিতেই রাজ্যপালের সাক্ষরের অভাবে গুরুতর শাস্তি দেওয়া সম্ভব হবে না পুলিশের পক্ষে।

রাজ্যের একাধিক বিলে রাজ্যপাল এখনও সই করেননি। এমনকি তা নিয়ে কোনও কারণও রাজ্য সরকারকে জানানো হয়নি। সেই রকমই একটি বিল গণপিটুনির শাস্তি নিয়ে ছিল। ২০১৯ সালে রাজ্য সরকার বিধানসভায় সেই বিল পাশ করে। কিন্তু রাজ্যপালের বাধায় আটকে সেই বিলও। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “বিলটা ছিল গণপিটুনির শাস্তি নির্ধারণের জন্য। এই বিলটা পাশ হয়েছে। রাজ্যপাল কেন সই করেননি জানি না।”

তবে শুধু এই বিলই নয়। রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল যে রাজ্যপাল এখনও সই করেননি। সেই বিষয়েও স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজ্যপাল এরকম অনেক বিল আছে যাতে সই করেননি। করা উচিত ছিল কিন্তু কেন করেননি জানি না। নিয়ম হচ্ছে পরিষদীয় গণতন্ত্রে যে বিলগুলি এখানে পাশ হবে, যদি রাজ্য সংক্রান্ত বিল হয় রাজ্যপাল সেগুলো পাশ করবেন। যদি কেন্দ্রের যোগ থাকে তাহলে রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তিনি এখনও কেন সই করেননি জানি না।”

spot_img

Related articles

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...

ঋতুকালীন ছুটি হলে চাকরি পাবে না মহিলারা! মন্তব্য করে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে চাকরি পাবে না মহিলারা। ঋতুকালীন সময় এবার থেকে সরকারি ছুটি মিলবে কি না তা...

সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War Impact) জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে সিলিন্ডার (LPG...

মুণ্ডা-সদগোপসহ ৫ সম্প্রদায়ের জন্য ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন রাজ্যের, আনন্দিত মুখ্যমন্ত্রী

মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই পাঁচটি সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও...