Wednesday, June 24, 2026

আড়িয়াদহে গণপিটুনি, হাসপাতালে আশঙ্কাজনক মা-ছেলে! গ্রেফতার ৬

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে দুষ্কৃতীদের তান্ডব। রাস্তায় ফেলে পেটানো হলো কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজা ও তাঁর মাকে (Lynching Incident in Ariadaha, Belgharia)। কী কারণে গন্ডগোল তা স্পষ্ট নয়। বেলঘড়িয়া থানায় (Belgharia police station) অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

রবিবার এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং হঠাৎই দলবল নিয়ে সায়নদীপের বাড়ির সামনে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে রেহাই পাননি মাও। মঙ্গলবার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, রাস্তার উপরে মা এবং ছেলের উপর বেধড়ক মারধর করছেন কয়েকজন। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। প্রাথমিকভাবে জানা যায় এলাকার কিছু লোকের সঙ্গে সায়নদীপের ঝামেলা হয়েছিল যা প্রথমে মিটে গেলেও পরবর্তীতে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হয়। তদন্তে বেলঘড়িয়া থানা (Belgharia Police)।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...