Saturday, April 4, 2026

দলবদলে চমক মোহনবাগানের, বাগানে সই টম অলড্রেড-এর

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন মরশুমের জন্য রক্ষণ শক্তিশালী করতে সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিলেন ব্রিসবেন রোর দলের অধিনায়ক টম অলড্রেড। এদিন এমনটাই জানান হয় মোহনবাগানের পক্ষ থেকে। টমকে সই করিয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।

টম আসায় বাগান কোচ বলেন, “ টম অলড্রেড একজন অভিজ্ঞ খেলোয়াড় যে আমাদের রক্ষণভাগের শক্তি বাড়াবে। ওর শারীরিক গঠন দুর্দান্ত এবং রক্ষণভাগে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। এরিয়াল বলে টম অন্যান্যদের উপর প্রভাব বিস্তার করে এবং বিল্ড আপ প্লে-তেও দক্ষ ও। ”

এদিকে মোহনবাগানে যোগ দিয়ে টম বলেন, “আমি মোহনবাগান সুপার জায়ান্টে যুক্ত হয়ে অত্যন্ত খুশি। সবুজ মেরুন জার্সি পরা আমার কাছে অত্যন্ত সম্মানের। এবং আমি খেলার জন্য মুখিয়ে রয়েছি । আমি আমার কেরিয়ারে ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলেছি এবার ভারতে খেলব। আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এই অসাধারণ ক্লাবের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।“ এরপর তিনি আরও বলেন, “আমি মোহনবাগানের অসাধারণ ইতিহাসের বিষয় অবগত। এবং আমি দূর থেকে ক্লাবের সাম্প্রতিক সময়ের সাফল্য দেখেছি। আমি মোহনবাগানে খেলার সময় প্রত্যেকদিন নিজের সেরাটা দেব। ক্লাবের সাফল্য, ক্লাবের সমর্থক এবং আমার সতির্থদের জন্য আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। সকলের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।“

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জিতে কেন পিচের মাটি খেয়েছিলেন রোহিত? জানালেন নিজেই


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...