Saturday, March 14, 2026

দুর্যোগের মধ্যেই বিশেষ বিমানে বার্বাডোজ থেকে দেশে ফিরছেন রোহিত-কোহলিরা

Date:

Share post:

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেনি তারা। বার্বাডোজে হ্যারিকেন বেরিলের জন্য বন্দি হয়ে আছে রোহিত-কোহলিরা। কিন্তু এবার চার্টার্ড বিমানে করে দেশে নিয়ে আনা হচ্ছে তাদের। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। জানা গিয়েছে, বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় রাজধানীতে পৌঁছবেন কোহলি-রোহিতরা।

রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। শনিবারের (২৯ জুন) ফাইনালের পর থেকে বার্বাডোজে আটকে আছেন ভারতীয় দল। অবশেষে এবার দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ১৬ ঘণ্টা যাত্রা শেষে দিল্লিতে ফিরবে দল। সেই চার্টার্ড ফ্লাইটে ক্রিকেটার, স্টাফ এবং তাদের পরিবার ছাড়াও থাকবেন বিসিসিআই চিফ রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ।
বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মটলি জানিয়েছিলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে বিমানবন্দর চালু করা সম্ভব হবে। তিনি বলেছেন, আশা করছি ভোরের দিকে বিমানবন্দর চালু হবে। তবে এই বিষয়ে আগে থেকে কিছু বলতে চাই না। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। ওদের প্রস্তুতি শেষ পর্বে।

বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন। বিশ্বকাপ ফাইনালের পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে জানা গিয়েছে। পিছোতে থাকে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। শেষ পর্যন্ত দেশে ফিরছেন তারা।

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...