Wednesday, June 24, 2026

ফের কলকাতায় শুটআউট: সঙ্গিনীকে গুলি করে ‘আত্মঘাতী’ যুবক!

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) শুটআউট। গড়িয়াহাটের কাছে কাছে লেক থানা এলাকার একটি গেস্ট হাউসে (Guest House) সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। আশঙ্কাজনক অবস্থায় যুবকের সঙ্গিনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ওই যুবক সন্তোষপুরের বাসিন্দা। গত রবিবার ওই গেস্ট হাউসে (Guest House) ওঠেন যুগল। অভিযোগ, বুধবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ ওই গেস্ট হাউসে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সঙ্গিনীকে লক্ষ্য করে গুলি চালান ওই যুবক। তাঁর পায়ে গুলি লাগে। তার পরই এর পর ওই পিস্তল থেকেই নিজের মাথায় গুলি চালান যুবক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তরুণী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়েন যুবক। তাঁর উরুতে গুলি লাগে। যুবকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তরুণীকে উদ্ধার করে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।





Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...