Saturday, April 4, 2026

গণপিটুনির ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ রাজ্যের, জারি একগুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের প্রেক্ষিতে গণপিটুনির ঘটনা আটকাতে রাজ্য সরকার জেলাগুলির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বুধবার সব জেলার পুলিশ সুপার, রেল পুলিশ সুপার, পুলিশ কমিশনার-সহ পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছেন।

যেখানে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনার প্রবণতা দেখা যাচ্ছে। হাতে আইন তুলে নেওয়ার এই প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রতিটি থানার পুলিশকে এ ব্যাপারে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনও ঘটনা ঘটলে বা এই জাতীয় ঘটনার সম্ভাবনার কথা শুনলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একইভাবে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় ক্লাবগুলিকে এ বিষয়ে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতেও বাড়তি নজরদারির কথা বলা হয়েছে। কোনো গুজব বা ভুয়ো খবর ছড়ানো হলে দোষিদের অবিলম্বে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কোনও চক্র পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে বলেও মনে করা হচ্ছে। এবিষয়েও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে আন্ত-রাজ্য চক্রের যোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিহার এবং ঝাড়খণ্ড পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযানের কথাও বলা হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষত, নারী ও শিশুদের প্রতিও বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।

সম্প্রতি রাজ্যজুড়ে ঘটে চলা একের পর এক গণপিটুনির ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছে। এবিষয়ে মঙ্গলবার নবান্নে পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশ প্রশা্সনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। গণপিটুনির ঘটনায় মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এধরণের ঘটনা আটকাতে কঠোর পুলিশি ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাজভবনে রাজ্য পুলিশের নজরদারি চান না! দিল্লিতে দরবার রাজ্যপাল বোসের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...