Saturday, June 27, 2026

ফুলবাড়িতে কোনও গণপিটুনির ঘটনা নেই, স্পষ্ট জানাল শিলিগুড়ি পুলিশ

Date:

Share post:

ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকায় সালিশি সভার নামে এক মহিলাকে মারধরের ঘটনার যে খবর ছড়িয়েছিল এবার তার প্রেক্ষিতে নিজেদের পদক্ষেপের কথা স্পষ্ট করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। জানা যায় ওই মহিলা গণপিটুনির শিকার এবং এর পরেই অপমানে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্তে রয়েছে এনজেপি থানার পুলিশ (NJP police)। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারটের তরফে স্যোশাল মিডিয়ায় জানানো হয় যে, গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি। ডিটেকটিভ ডিপার্টমেন্ট গোটা বিষয়টির তদন্ত করছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি এবং অশান্তি তৈরির চেষ্টা চলছে। পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই কেসে পদক্ষেপ করেছে এবং এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital affair) জেরে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় এক মহিলা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে গেছিলেন বলে অভিযোগ। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশি সভা বসায়। গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনার নানা ছবি উঠে এসেছে। অনেকেই এর নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখতে পাচ্ছেন। বিজেপি ভোটে হেরে যাওয়ার পর এই ধরণের উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে বা খবর চড়িয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...