Sunday, June 21, 2026

চাপে পড়ে দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন রাজ্যপাল!

Date:

Share post:

চাপের মুখে নতি স্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। তৃণমূলের নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথের দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে (Asish Banerjee)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাজভবন থেকে কোনও চিঠি পাননি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না। তবে রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন। রাজভবনের (Raj Bhawan) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সায়ন্তিকা এবং রেয়াতের শপথ নিয়ে দীর্ঘ সময় ধরে টালবাহানা করছিলেন রাজ্যপাল। বাধ্য হয়ে ধর্নায় বসেন দুই জয়ী বিধায়ক। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়। তা না হলে তাজ হোটেলে বোসের ‘কীর্তি’র কথা প্রকাশ্যে আনা হবে বলেও জানিয়েছিলেন কুণাল ঘোষ। অধ্যক্ষ স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যপাল ছাড়া বিধানসভা অসহায় নয়। সেইমতো শুক্রবারের বিশেষ অধিবেশনের কথা জানানো হয়। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজভবনের তরফে ডেপুটি স্পিকারকে শপথ অনুষ্ঠান করানোর দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

রাজভবনের এই চিঠি পেয়েই অবশ্য উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “আমার পক্ষে দায়িত্ব নেওয়া উচিত নয়। কারণ অধ‌্যক্ষ কলকাতায় রয়েছেন। রাজ‌্যপালের কথা শুনে আমি শপথ পড়ালে অধ‌্যক্ষকে অসম্মান করা হবে। এটা কাম‌্য নয়।” যদিও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনও পর্যন্ত যা প্রস্তুতি আছে সেটা মেনেই কালকের অনুষ্ঠান হবে।

 

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...