Saturday, April 4, 2026

বিএসএস-এর সঙ্গে ড্র করল DHFC

Date:

Share post:

কলকাতা লিগের ম্যাচে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে পিছিয়ে পড়েও বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল কিবু ভিকুনার দল।প্রথম ম্যাচের মতো দাপুটে ফুটবল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ বিএসএস প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে সময় নষ্টের খেলা চালিয়ে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের পর যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। রেফারিং নিয়েও অসন্তুষ্ট কিবু।

প্রথমার্ধে ডায়মন্ড হারবারকে চেনা ছন্দে দেখা যায়নি। বিরতির ঠিক আগে সংযুক্ত সময়ে দুরন্ত গোল করে বিএসএসকে এগিয়ে দেন সুকুরাম সর্দার। গত মরশুমে তিনি ডায়মন্ড হারবারের হয়েই খেলেছিলেন। তাই গোল করে পুরনো দলের সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন সুকুরাম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁজ বাড়ায় ডায়মন্ড হারবার। কিবুর পাঁচটি পরিবর্তন কাজে লাগে। গিরিক, শিন সেবাস্তিয়ান, আরিয়ান, নরহরি শ্রেষ্ঠা নামার পর সচল দেখায় ডায়মন্ড হারবারকে। তবে একের পর এক আক্রমণ বিপক্ষ বক্সে তুলে এনেও সুযোগ কাজে লাগাতে পারেননি কিবুর ছেলেরা। ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় ডায়মন্ড হারবার। সেই জবির গোলেই ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় তারা। ১-১ হওয়ার পরেও বিএসএস রক্ষণ ভেঙে জয়সূচক গোলটি তুলে নিতে পারেনি ডায়মন্ড হারবার। ফলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়।

খেলা শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডায়মন্ড হারবার কোচ। কিবু জানিয়েছেন, দুটো পেনাল্টি পেতে পারত তাঁর দল। বিএসএস একটা গোল করেই সময় নষ্টের খেলায় মেতেছিল। রেফারি কোনও গুরুত্ব দেননি। সময় নষ্টের কারণে বিপক্ষ ফুটবলারদের কার্ড দেখাননি। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় ডায়মন্ড হারবার কোচ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...