Monday, April 27, 2026

দলবদলে ফের চমক বাগানের, এবার মোহনবাগানে আলবার্তো রডরিগেজ

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক মোহনবাগান সুপার জায়ান্টের। রক্ষন মজবুত করতে এবার মোহনবাগানে সই করলেন স্প্যানিশ তারকা ফুটবলার আলবার্তো রডরিগেজ। দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুণ জার্সিতে সই করলেন আলবার্তো। এদিন এমনাটাই জানান হয় বাগানের পক্ষ থেকে। ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং-এ খেলতেন তিনি। আলবার্তোর রক্ষণে যেমন ভালো তেমনই তিনি ভালো পাস বাড়াতেও পারেন। তাই বলাই যায় আলবার্তোর যোগ দেওয়াতে শক্তি বাড়ালো মোহনবাগান। রডরিগেজ সই করায় উচ্ছ্বসিত বাগানের নতুন কোচ জোসে মোলিনা।

আলবার্তোকে নিয়ে মোলিনা বলেন “আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যে নিজের শক্তি এবং আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামাল দিতে পারে। ওর বড় গুণ রক্ষণের পাশাপাশি খুব সফল ভাবে আক্রমণ তৈরি করতে পারে। আলবার্তোর দুটি পা সমানভাবে কার্যকর। গত মরশুমে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ওর অন্যতম প্রধান ভূমিকা ছিল। আমি খুশি যে ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছেন এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।“

এদিকে মোহনবাগানে সই করে আলবার্তো বলেন, “বেশ কয়েক বছর ধরে আমি আইএসএলের খেলাগুলির দিকে নজর রাখছিলাম। গত মরশুমে মোহনবাগান আইএসএলে যে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকেরা। এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা সব সময়ই বেরিয়ে আসে। এবং ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আবেগে এবং সমর্থনের ব্যাপারে সবুজ-মেরুণ সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের ধরে রাখা এবং যে প্রতিযোগিতাগুলো আমরা খেলব সেই ট্রফিগুলি জেতা। জয় মোহনবাগান।“

আরও পড়ুন- আজ রাতে ইউরোতে মেগা ম্যাচ, মুখোমুখি রোনাল্ডো-এমবাপে


Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...