Saturday, April 4, 2026

আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি স্পেন-জার্মান

Date:

Share post:

আজ থেকে শুরু ইউরোর কোয়ার্টার ফাইনাল। রাত সাড়ে নটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন বনাম জার্মানি। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। বছর চারেক কেটে গিয়েছে। কিন্তু লজ্জার সেই ইতিহাস দগদগে ঘায়ের মতোই থেকে গিয়েছে জার্মান ফুটবলে! ২০২০ সালের নেশনস লিগে স্পেনের কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানি। দু’বছর পর কাতার বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হয়েও সেই হারের বদলা নিতে পারেননি জার্মানরা। ম্যাচটা ১-১ ড্র হয়েছিল। আরও দুটো বছর কেটে গিয়েছে। এবার ফের মুখোমুখি দুই দেশ। শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালকে বিশেষজ্ঞরা অলিখিত ফাইনাল হিসাবে চিহ্নিত করছেন।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছে স্পেন। চার ম্যাচে গোল করেছে ন’টি। তার থেকেও বড় তথ্য, প্রতিটি ম্যাচেই বল পজিশনে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন স্প্যানিশরা। অসাধারণ ফর্মে দুই তরুণ তুর্কি নিকো উইলিয়ামস এবং লামিনে ইয়ামাল। অন্যদিকে, জার্মানির তুরুপের তাস অভিজ্ঞ টনি ক্রুস। অবসর ভেঙে জাতীয় দলে ফিরে ইউরোতে দারুণ খেলছেন তিনি। আরেক জার্মান তারকা লেরয় সানে তো সাফ জানাচ্ছেন, স্পেনের বিরুদ্ধে জার্মানির হার-জিত অনেকটাই নির্ভর করছে মাঝমাঠের দখল ক্রুস নিজের হাতে তুলে নিতে পারেন কিনা, তার উপর।

জার্মানির কোচ জুলিয়ান লাগেসম্যানও বলছেন, ‘‘ক্রুসের অবসরের পর আমাদের মাঝমাঠে একটা শূন্যতা তৈরি হয়েছিল। কিন্তু ও ফিরে আসাতে সেই সমস্যা কেটে গিয়েছে।’’ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের অন্যতম নায়ক ক্রুস আবার স্বপ্ন দেখছেন, ইউরো জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর। তিনি বলছেন, ‘‘মনে হয় না, দেশের জার্সিতে শুক্রবারের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে। একটা স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছি। সেটা হল ইউরো কাপ জেতা। স্বপ্নপূরণ করে মাথা উঁচু করে বিদায় নিতে চাই।’’

আরও পড়ুন- কোপার সেমিফাইনালে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...