Monday, May 25, 2026

দীর্ঘ টালবাহানার পরে বিধানসভাতেই শপথ রেয়াত-সায়ন্তিকার, পাঠ করালেন স্পিকার

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিলেন তৃণমূলের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দুপুর দুটোয় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও, বৃহস্পতিবার, রাতে রাজভবনে থেকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashis Banerjee) শপথবাক্য পাঠ করানোর কথা বলা হয়। কিন্তু এদিন অধিবেশনে স্পিকারের উপস্থিতিতে এই কাজ করতে রাজি হননি ডেপুটি স্পিকার।শুক্রবার বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন ডাকেন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। যদিও, তিনি শপথের বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি। কিন্তু তিনি জানান শুক্রবার সকালে BA কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত চুড়ান্ত হবে। এদিকে রাজ্য সদর্থক ভূমিকা নিতেই তড়িঘড়ি মাঠে নামেন রাজ্যপাল। বৃহস্পতিবারই রাজভবনের তরফে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দিয়ে নির্দেশ জারি করা হয়। যদিও ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ হিসাবে যে দায়িত্ব বিমান বন্দ্যোপাধ্যায় পালন করেন, তা তিনি পালন করবেন না।

এদিন অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, “১৮৮ ধারা অনুযায়ী জয়ী প্রত্যেককে শপথ নিতে হয়। এটাই রীতি যে স্পিকারের সামনে বিধানসভায় শপথ নেন বিধায়করা। কিন্তু এই দুজনের ক্ষেত্রে দেখা গেল বারবার জানানোর পরও রাজভবন কোনও পদক্ষেপ করলেন না। আমি এখানে অসহায়। শপথ রীতি অনুযায়ী বিধানসভায় হওয়ার কথা। এই দুজনও সেটাই জানান রাজ্যপালকে।”

বিধানসভার রুল পড়ে শোনান স্পিকার। সঙ্গে দুই বিধায়ক তাঁর কাছে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সেসব হাউসের সামনে বলেন। এর পরে ডেপুটি স্পিকার বলেন, “যেখানে আপনি উপস্থিত সেখানে আপনি শপথ না করিয়ে আমি শপথবাক্য পাঠ করাব- এই অসম্মানজনক বিষয়টি আমি মেনে নিতে পারব না।”

এরপরেই বিধানসভার অধিবেশন কক্ষেই রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার গ্যালারিতে সায়ন্তিকার শপথ দেখতে হাজির ছিলেন বরানগরের পুরপ্রধান অপর্ণা মৌলিক, অঞ্জন পালরা। কিন্তু চূড়ান্ত অসৌজন্যতা দেখিয়ে  এই শপথ গ্রহণ পর্ব ও আজকের অধিবেশনে যোগ দেয়নি বিরোধীরা।






Related articles

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...