Saturday, April 4, 2026

ভারতে দশ বছরেও মিটবে না বেকারত্ব, আর্থিক বৃদ্ধি সত্ত্বেও দাবি অর্থনীতিবিদদের

Date:

Share post:

অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশ হয়ে যাওয়া সত্ত্বেও ভারতের বেকার সমস্যা মিটবে না। এমনকি এই সমস্যা আগামী দশ বছৎেও মিটবে না বলে মার্কিন ব্যাঙ্কিং সংস্থার একটি বিবৃতিতে দাবি করা হয়েছে। যেভাবে ভারতে বেকার সমস্যা বেড়েছে এবং তাকে ঘুরপথে চালিত করার প্রক্রিয়া গোটা মোদি জমানায় দমিয়ে রাখা রয়েছে, তাতে নতুন কাজ তৈরির সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে। এমনকি যে হারে ভারতের আর্থিক বৃদ্ধি তাতে সামান্য কর্মসংস্থান তৈরি সম্ভব হবে বলেই দাবি অর্থনীতিবিদদের বিবৃতিতে।

মার্কিন ব্যাঙ্ক সংস্থা সিটি গ্রুপের অর্থনীতিবিদ সমীরণ চক্রবর্তী ও বাকার জাইদির বিবৃতিতে দাবি করা হয়েছে একদিকে কর্মসংস্থান তৈরির পরিমাণ, অন্যদিকে কাজের মান নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ভারতের আর্থিক বৃদ্ধি বর্তমানে ৭ শতাংশ। এই বৃদ্ধিতে দেশের ৮০ থেকে ৯০ লক্ষ মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা সম্ভব, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে দাবি বিবৃতিতে।

সেই সঙ্গে দেশের কর্মসংস্থানের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাঁদের দাবি, দেশের ৪৬ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। যদিও কৃষি ভারতের অর্থনীতির মাত্র ২০ শতাংশ বহন করে। সেক্ষেত্রে অন্যান্য যে সব ক্ষেত্র ভারতীয় অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করে সেখানে প্রশিক্ষিত কর্মীর সংখ্যা অনেকটা কম। অতিমারির পরে ২৪ শতাংশ মানুষ বেতন পাওয়ার মতো কাজ থেকে দূরে সরে গিয়েছেন। যার ফলে দেশের ৫৮ কোটি ২০ লক্ষ মানুষ সেলফ এমপ্লয়েড।

দেশের অর্থনীতির উপর এই সমীক্ষার পরে ভারত সরকারের কাছে সংস্থার পক্ষ থেকে আবেদন করা হয়েছে কর্মসংস্থানের জন্য নতুন পথ তৈরির চিন্তাভাবনা করার জন্য। তবে সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের প্রশিক্ষিত করার দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বিবৃতিতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...