Tuesday, April 7, 2026

‘ন্যায় যাত্রা’র পর আবার, সোমে মনিপুর সফরে রাহুল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের জমি তৈরি করতে মনিপুরকে বেছে নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটের পরে লোকসভার বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পর ফের সেই মনিপুরে যাওয়ার পরিকল্পনা রাহুল গান্ধীর। সোমবারই মনিপুর যেতে পারেন বিরোধী দলনেতা। একই সঙ্গে মনিপুরের বাস্তুচ্যুতদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কংগ্রেসের লড়াকু নেতাদের সঙ্গে সাক্ষাৎ এই সফরে সারবেন রাহুল।

নির্বাচনের আগে মনিপুরের বাস্তুচ্যুত মানুষের মধ্যে গিয়ে তাঁদের আস্থা অর্জন করেছিলেন রাহুল গান্ধী। একরকম ফাঁকা মাঠেই গোল দিয়েছিলেন তিনি। কারণ মেইতি-কুকি গোষ্ঠীর সংঘর্ষে হত্যাপুরির চেহারা নেওয়া মনিপুরে পা দেননি বিজেপির কোনও নেতা। মনিপুরও প্রতিদানে দুটি লোকসভা আসনই কংগ্রেসকে তুলে দিয়েছে।

এবার সেই সমর্থনের স্বীকৃতি হিসাবে নিজে মনিপুর যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি আবার মইরাং ও চূঁড়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। সেখানকার অস্থায়ী ক্যাম্পে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গেও কথা বলবেন। হিংসার পাল্টা যেভাবে দমননীতি নিয়ে মনিপুরে ‘শান্তি ফেরানোর’ প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তার পাল্টা আলোচনা ও আস্থা অর্জনের পথে বিরোধী দলনেতা।

মনিপুর দিয়েই উত্তর-পূর্ব সফর শুরু করছেন রাহুল গান্ধী। একদিনের মনিপুর সফরের পরে তিনি নাগাল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন। নাগাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজেপির মতো অবেহলা না করে, কাছ থেকে পরিস্থিতি পর্যালোচনার পথে লোকসভার বিরোধী দলনেতা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...