Tuesday, April 7, 2026

চটকল সমস্যা মেটাতে IJMA ও জুট কমিশনারের সঙ্গে বৈঠক শ্রমমন্ত্রীর 

Date:

Share post:

চটের বস্তার বরাত কমায় রাজ্য চটকলগুলির সমস্যা (Jute Mills problems in State)সমাধানে উদ্যোগী মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। মিল মালিকদের অভিযোগ, বরাত কমায় কাজের দিন এবং শিফ্‌ট আগের মতো হচ্ছে না। কর্মহারা হওয়ার আশঙ্কায় ভুগছেন শ্রমিকরা। যদি দেখা যায় বস্তার উৎপাদন কমছে সেক্ষেত্রে কাঁচা পাটের চাহিদা কমবে ফলে সমস্যায় পড়বেন পাট চাষিরাও। আর সেই সংখ্যাটা প্রায় ৪০ লক্ষ। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক চটকল মালিকদের সংগঠন আইজেএমএ (IJMA) এবং জুট কমিশনারের সঙ্গে বৈঠক করলেন।

সূত্রের খবর বৈঠকে মলয় ঘটক অভিযোগ করেন যে আইন মোতাবেক কেন্দ্র চিনি ভরতে মোট যে বস্তা ব্যবহার করে, তার ২০% হতে হয় চটের। কিন্তু গত বছর ২% চটবস্তা ছিল। বাংলাদেশ-সহ ৮০টি দেশে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। অথচ ভারতে চটের বদলে প্লাস্টিক বস্তার ব্যবহার বাড়ছে। এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও আলোচনা হয়। গত জানুয়ারিতে চট শিল্পে বেতন সংশোধন নিয়ে ইউনিয়ন এবং আইজেএমএ-র মধ্যে যে চুক্তি হয়েছে, তা অনেক চটকল মালিকই মানছেন না বলেও অভিযোগ। শ্রমমন্ত্রী গোটা বিষয়টি দেখে নেওয়ার জন্য জুট কমিশনারকে দায়িত্ব দেন। যারা চুক্তি মানবে না তাদের বরাত দেওয়া হবে না বলে জানানো হয়।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...