Tuesday, April 7, 2026

এবার নিয়ম ভা.ঙার অভিযোগে কা.ঠগড়ায় বিরাট কোহলির পানশালা!

Date:

Share post:

এবার নিয়ম ভাঙার অভিযোগ বিরাট কোহলির পানশালার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী রাত একটার মধ্যে বেঙ্গালুরুর সব পানশালা বন্ধ করে দেওয়ার নিয়ম। অভিযোগ, সেখানে রাত দেড়টা পর্যন্ত কোহলির পানশালা খুলে রাখা হয়েছিল। বেঙ্গালুরু পুলিশ এফআইআর দায়ের করেছে।বিরাটের ‘ওয়ান৮ কমিউন’ পানশালা বেঙ্গালুরুর এমজি রোডে। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, এই পানশালা রাত দেড়টার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে। শুধুমাত্র তাই নয়, জোরে গান বাজানোর অভিযোগও উঠেছে। চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন এই এলাকার আরও অনেক পানশালাও অনেক রাত পর্যন্ত খোলা থাকে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিরাটের ‘ওয়ান৮ কমিউন’ পানশালা দিল্লি, মুম্বই, পুণে এবং কলকাতাতেও রয়েছে। গত বছর ডিসেম্বরে বেঙ্গালুরুর পানশালাটি চালু হয়। ‘রত্নম কমপ্লেক্স’-এর সাত তলায় এটি রয়েছে। প্রচুর মানুষ এখানে আসেন।

শুধুমাতের এই প্রথমবার নয়, গত বছরও বিরাটের মুম্বইয়ের পানশালাটি একাধিক বার বিতর্কে জড়িয়েছিল। তামিলনাড়ুর এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে একটি বিশেষে দক্ষিণী পোশাক পরার জন্য একজনকে ওই পানশালায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপর কপি রাইট লঙ্ঘন করে গান বাজানো নিয়েও বিতর্ক হয়। দিল্লি হাই কোর্ট ওই পানশালায় সংশ্লিষ্ট গান বাজানোয় নিষেধাজ্ঞা জারি করে।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...