Wednesday, June 24, 2026

স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট-ATM ব্যবহারে সমানাধিকার! গৃহবধূদের জন্য ‘দরাজ’ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংসারে গৃহিনীদের (Housewife) নিঃস্বার্থ ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দিতেই হবে। বুধবার পুরুষদের উদ্দেশে এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত। এদিন দেশের সব গৃহবধূদের অর্থনৈতিক সুরক্ষা, তাঁদের অধিকার রক্ষার পাশেই দাঁড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। প্রচলিত ধ্যান ধারণা বদলে এদিন শীর্ষ আদালতের বড়সড় নির্দেশের পরই আশায় বুক বাঁধছেন গৃহিণীরাও। তবে আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের (Joint Account) পাশাপাশি এটিএম কার্ড (ATM Card) ব্যবহারেও সমান অধিকার থাকা উচিত গৃহিণীদের।

এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, এখন সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি আগাস্টাইন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, খোরপোশ সমস্ত গৃহিণীদের অধিকার। ধর্মের উপরে উঠে ভারতীয় পুরুষদের সেই দায়িত্ব এবার থেকে পালন করতেই হবে। শীর্ষ আদালত আরও জানায়, প্রত্যেক গৃহবধূকে অর্থনৈতিক অধিকার দেওয়া প্রত্যেক স্বামীর কর্তব্য হওয়া উচিত। আর সেকারণেই প্রত্যেক গৃহিণীর স্বামীর সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত এবং এটিএম কার্ড ব্যবহারের ক্ষমতাও থাকা উচিত।

 

এদিন শীর্ষ আদালত আরও জানায়, অনেক স্বামীরাই বুঝতে পারেন না যে তাঁদের স্ত্রী, যাঁরা গৃহবধূ, তাঁদের উপরে ঠিক কতখানি মানসিক দিক থেকে নির্ভরশীল। আর সেকারণেই এবার সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতির মূল্য ফিরিয়ে দেওয়ার। তবে আদালতের পর্যবেক্ষণে দেশের ১৪০ কোটি মানুষের দেশে বড়সড় কিছু বদল ঘটবে তা ভাবা রীতিমতো অকল্পনীয়। কিন্তু শীর্ষ আদালতের এই রায়ে সমাজ ও সংস্কৃতির আদৌ কি কিছু পরিবর্তন হবে? তা সময়ই বলবে। তবে একইদিনে মুসলিম মহিলাদের খোরপোশের দাবির পাশাপাশি দেশের আপামর গৃহবধূদের পাশেই দাঁড়াল শীর্ষ আদালত।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...