Friday, April 3, 2026

উপনির্বাচনে উত্তপ্ত বাগদা – রানাঘাট, ভোটদানে এগিয়ে রায়গঞ্জ 

Date:

Share post:

বাংলার চার বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি । কোথাও এজেন্ট বসতে না দেওয়া আবার কোথাও দুষ্কৃতী হামলার খবর। এদিন বেলা বাড়তেই উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda )বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা। ডিহিলদহ এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টায় বিজেপি। তৃণমূল প্রতিবাদ করলে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অন্যদিকে ভোটের আগের রাতে রানাঘাট (Ranaghat) দক্ষিণের পায়রাডাঙায় দুষ্কৃতী হামলার ঘটনায় সকাল থেকে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। হামলার জেরে এক পঞ্চায়েত সদস্যর বাড়ির নাবালিকা আহত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জমা পড়েছে বলে খবর। ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে সকাল ন’টা পর্যন্ত সার্বিক ভোটদানের হার ১১ শতাংশ । চার কেন্দ্রের মধ্যে এগিয়ে রায়গঞ্জ। ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রানাঘাট দক্ষিণ ১১.৫৮ শতাংশ। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৯.০১ শতাংশ।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...