Tuesday, June 23, 2026

অনন্তের বিয়েতে আমন্ত্রণ! আজই মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, বৈঠক দুই হেভিওয়েটের সঙ্গে

Date:

Share post:

মুকেশ আম্বানীর (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানীর (Anant Ambani) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই বিশেষ বিমানে মুম্বই (Mumbai) রওনা হওয়ার কথা তাঁর। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তার আগে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তাঁর। নবান্ন সূত্রে এমনটাই খবর।

মুকেশ আম্বানীর বাড়ি ‘অ্যান্টিলিয়া’ ইদানিং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কারণ সেখানে মুকেশের ছেলে অনন্ত আম্বানী এবং রাধিকার বিয়ের আসর বসতে চলেছে। তাই সেখানে ব্যস্ততা তুঙ্গে। আগামী ১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠান। সুতরাং হাতে বিশেষ সময় নেই। একাধিক বলিউড তারকারা সেখানে উপস্থিত থাকবেন। আর মূল বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ দেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করা হয়েছে। আর তাই মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

আগামী ১৩ জুলাই সন্ধ্যায় কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর কয়েকদিন আগে মুম্বই গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতেও গিয়েছিলেন অভিষেক। আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকও করেন তিনি। এবার মুম্বইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। নবান্ন সূত্রে খবর, ১১ জুলাই সন্ধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের একটি হোটেলে উঠবেন। ১২ তারিখ একাধিক বৈঠক করবেন তিনি। বিকেলে বান্দ্রা–কুরলা কমপ্লেক্সেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।


Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...