Saturday, June 27, 2026

ঢোলাহাট কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাটে (Dholahat Case)চুরির দায়ে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা আদালত (Calcutta High Court)। চুরির দায়ে ধৃত যুবকের জামিনের পর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করে মামলা দায়ের করে মৃতের পরিবার। সেই মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, তথ্যপ্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করতে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করা জরুরি। আগামী শনিবারের মধ্যে সব নিয়ম মেনে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছে আদালত। ২২ জুলাই এই রিপোর্ট জমা পড়বে আদালতে।

গত ৩ জুলাই রাত ৮ টা বেজে ৫ মিনিটে মৃত যুবকের কাকা মহসিন হালদার থানায় সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সেই মামলায় হাসপাতালে মৃত যুবকের মেডিক‌্যাল রিপোর্ট তুলে ধরে রাজ্য। হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, মৃতের জন্ডিস ছিল। যে কারণে তাঁর ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। আবেদনকারীর আইনজীবীর দাবি, জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। একইসঙ্গে, চুরির দায়ে ধৃত ওই যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা মৃত যুবকের দেহ সংরক্ষণের পাশাপাশি তাঁর ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার এই মামলার শুনানিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঢোলাহাট থানার আইসি কোনভাবেই তদন্তে যুক্ত হতে না পারে। আদালত জানিয়েছে, ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকবেন মৃতের বাবা এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ভিসেরা রিপোর্ট হায়দরাবাদের সিএফএসএলে পাঠাতে হবে। এই মামলায় সাক্ষীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...