Saturday, April 4, 2026

পরিতক্ত আবাসনে বৃদ্ধর হাত- পা বেঁধে ফেলে রাখল ‘গুণধর’ ছেলেরা!

Date:

Share post:

জীবনের সবটুকু দিয়ে তিলে তিলে বড় করেছিলেন যে ছেলেদের, আজ তাঁরাই বৃদ্ধ বাবার সঙ্গে অমানবিক আচরণ করলেন। পরিতক্ত আবাসনে অসুস্থ বৃদ্ধকে ফেলে রেখে দিল তিন যুবক। একজন ইস্পাত কারখানার (Steel Factory)কর্মী বাকি দুজন বেসরকারি সংস্থার কর্মী। দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন টাউনশিপের (Bijan Township) জয়দেব এভিনিউ এলাকায় শুক্রবার সকালে নগর নিগমের স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গি সার্ভে করতে গিয়ে এই ঘটনা দেখে রীতিমতো অবাক। এ কেমন সন্তান!

অশীতিপর বৃদ্ধের নাম মাগারাম ঘোষ। দুর্গাপুরেই অন্যত্র বাস করেন তাঁর তিন ছেলে। কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবার জায়গা হয়নি কারও বাড়িতে। তাই দুর্গাপুর ইস্পাত কারখানার একটি পরিত্যক্ত আবাসনের মধ্যে বাবাকে খাটে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যান গুণধর ছেলেরা। অসুস্থ বৃদ্ধ এতটাই অসহায় যে ঠিকভাবে কথাও বলে উঠতে পারছেন না। কীই বা বলবেন, দুচোখ কান্নায় ভেজা। একসময় দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার কর্মী ছিলেন। আজ শারীরিক অক্ষমতা আর বয়সের ভারে তিনি সকলের কাছে ‘বোঝা’। অমানবিক ঘটনা নজরে আসতেই খবর যায় প্রাক্তন কাউন্সিলরের কাছে। অসুস্থ বৃদ্ধের হাত-পায়ের দড়ি খোলা হয়। উদ্ধার করে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। ভিড় জমান এলাকাবাসী। প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে ডেকে পাঠান। দয়াময়ের যুক্তি, ‘বাবা এখানেই থাকতেন। সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল। তাই খাট থেকে যাতে পড়ে না যান, সেই জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি। বাবার দেখভাল করি। সংসারের অবস্থা খারাপ হওয়ায় বাবাকে ওই আবাসনে রাখা হয়েছে।’ এই ঘটনায় নাকি কোনও অমানবিকতা খুঁজেই পাচ্ছেন না ছেলে। প্রাক্তন কাউন্সিলর গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, পাশাপাশি বৃদ্ধকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...