Wednesday, June 24, 2026

উপনির্বাচনের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল 

Date:

Share post:

রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের গণনা শেষে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। রায়গঞ্জে ৩ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী, মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৩ হাজার ১৮০ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে, বাগদায় দু রাউন্ড শেষে এগিয়ে মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই ২ হাজার ১৬১ এগিয়ে রয়েছেন ঘাসফুলের প্রার্থী মুকুটমণি অধিকারী।

চার বিধানসভা কেন্দ্রের মধ্যে বিশেষ নজর রয়েছে মানিকতলায়। এখানে ২০টি রাউন্ড গণনা হবে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে বলে খবর। প্রথম তিনটি হলে ইভিএম গণনা এবং চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা। প্রথম রাউন্ডে ৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, অনেকটা পিছিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির কল্যাণ চৌবে। আজ রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে ১০ রাউন্ড গণনা হবে। বাগদায় ২ টি কাউন্টিং হলে ১৩ রাউন্ড এবং রাণাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে ১০ রাউন্ড গণনা হবে। প্রাথমিক ট্রেন্ডে সর্বত্র ঘাসফুলের জয়জয়কার। শেষ খবর পাওয়া অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ-

রায়গঞ্জ – ১০ হাজার ১৫৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ- ২ হাজার ১৬১ ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী, বাগদা – ২ হাজার ৩০৪ ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর


Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...