Saturday, April 18, 2026

মাটির তলায় বাক্সে ভরা সোনা-রূপো! যকের ধন লাভ দিনমজুরদের

Date:

Share post:

বৃষ্টির জল ধরে রাখার গর্ত খুঁড়ছিলেন মহিলারা। হঠাৎই কুড়ুল গিয়ে ঠেকল শক্ত ধাতুতে। উপরের মাটি সাফ করতেই বেরিয়ে এল একটি বাক্স। বাক্স বের করতেই তাঁরা বুঝতে পারেন তাতে কিছু রয়েছে। ততক্ষণে মহিলা শ্রমিকরা ভয়ে দূরে সরে গিয়েছেন। অনেকেই আশঙ্কা করেছেন তাতে মাটিতে পোঁতা বোমা থাকতে পারে। শেষে পঞ্চায়েতের কর্মীরা এসে বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ।

কেরালার কান্নুরে এভাবেই মাটির তলা থেকে উদ্ধার হল গুপ্তধন, যার মধ্যে সোনা, রূপোর মুদ্রা থেকে গয়না সবই রয়েছে। প্রথমে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতকে। ঘটনায় ডেকে পাঠানো হয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে। মাটি কাটার মহিলা শ্রমিকদের ভয়কে উড়িয়ে সেখান থেকে বেরোলো গুপ্তধন।

কান্নুরের চেমাগাই পঞ্চায়েত এলাকার একটি রবার বাগানে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেখান থেকে বাক্স উদ্ধারের পরই কাছাকাছি বিভিন্ন এলাকায় যেভাবে বাক্সে ভরা বোমা পাওয়া যায়, সেই ভেবেই ভয় পেয়েছিলেন মহিলারা। শেষে বাক্স খুলে পাওয়া যায় ১৭টি মুক্তোর মালা, ১৩টি সোনার মেডেলের মতো বস্তু, স্থানীয় ধাতুতে গড়া চারটি মেডেলের মত বস্তু এবং প্রায় ৩৪৫ টি রূপোর মুদ্রা।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...