Saturday, April 4, 2026

বিধানসভায় ন্যায় সংহিতা, NEET-এর বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশকে এমার্জেন্সির পথে ঠেলে দিয়ে অপরাধ আইনে সিলমোহর দিয়েছিল বিজেপি সরকার। শুক্রবারই মুম্বইয়ে বসে এই নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথাও ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বিজেপি সরকারের আমলে পুষ্টি পাওয়া NEET প্রবেশিকার দুর্নীতিতে ন্যাশানাল টেস্টিং এজেন্সির যোগ নিয়েও নিন্দা প্রস্তাব আনার কথা জানালেন তিনি।

বিধানসভা উপনির্বাচনের ফলাফলে রাজ্যে একদিকে যখন চার তৃণমূল বিধায়কের সংখ্যা বাড়ল সেখানে বিজেপির বিধায়কের সংখ্যা কমে গেল। তিনটি কেন্দ্র হারিয়ে বিধানসভায় আরও দুর্বল রাজ্য বিজেপি। অধিবেশন শুরু হলেই তাই জনস্বার্থ বিরোধী ন্যায় সংহিতা নিয়ে নিন্দা প্রস্তাব আনবেন তৃণমূল বিধায়করা। মমতার কথায়, “এই ন্যায় সংহিতা আইনে আমি জানি না ওরা কী করে রেখেছে। কীভাবে আপনাদের জীবন এই আইনে বিপন্ন হবে। স্বাধীনতা প্রশ্নের মুখে দাঁড়াবে। কোনও প্রমাণ ছাড়াই একজনকে অভিযুক্ত করে দেওয়া যাবে।”

সেই প্রসঙ্গেই বিভিন্ন রাজ্যে যেখানে বিরোধীরা ক্ষমতায় রয়েছে, সেখানে এই আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে একথা উল্লেখ করেন তিনি। তৃণমূলনেত্রী জানান, “আমরাও আনব নিন্দা প্রস্তাব। বিধানসভা শুরু হলে আমরা এটা আনব। আমরা দুটি করব। একটি ন্যায় সংহিতার বিরুদ্ধে, একটি NEET-এর বিরুদ্ধে।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...