Saturday, June 20, 2026

হাসপাতালে ঢুকে রোগীকে গুলি! রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

রাজধানী দিল্লিতে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে রোগীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। হাসপাতাল থেকে জরুরি ডাক পেয়ে ডিটিবি এনক্লেভ থানার পুলিশ গুরু তেগ বাহাদুর হাসপাতালে পৌঁছে দেখে পুরুষ ওয়ার্ডে ভর্তি এক রোগীর উপর গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে এক অজ্ঞাত পরিচয় আততায়ী। রক্তের মধ্যে পড়ে থাকা রোগীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্ত শুরু করে আততায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

রবিবার বিকাল চারটে নাগাদ গুরু তেগ বাহাদুর হাসপাতালের চারতলায় একটি গুলির আওয়াজ শোনা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দেখা যায় রিয়াজুদ্দিন নামে এক রোগীর উপর গুলি চালায় বছর ১৮-র এক যুবক। পরপর তিন চার রাউন্ড গুলি চালানো হয় রিয়াজুদ্দিনের উপর। গুলি চালিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যায় আততায়ী।

পুলিশ এসে রিয়াজুদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যায়, মৃত যুবক খাজুরি খাস এলাকার বাসিন্দা। ২৩ জুন পেটে ব্যাথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার পর হাসপাতালে যান শাহদরার অতিরিক্ত পুলিশ সুপার বিষ্ণু কুমার শর্মা।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...