Saturday, March 28, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে পালিত হল বনমহোৎসব ২০২৪

Date:

Share post:

‘সৃষ্টিকে ধ্বংস করে প্রাণ সবুজকে মেরো না,

সবুজের সবুজদ্বীপ জীবনে বাঁচার প্রেরণা’

—এই ভাবনাকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে ১৪ জুলাই বনমহোৎসব পালন করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এই উপলক্ষে মহানগরীতে বের হলো ট্যাবলো। সবুজের গুরুত্বের কথা মাথায় রেখে এদিন বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্রে পরিপূর্ণ বাংলায় রাজ্য সরকারের উদ্যোগে অরণ্য রক্ষা এবং বনসৃজনের মধ্যে দিয়ে সবুজের আচ্ছাদন বৃদ্ধি করা হচ্ছে। সবুজশ্রী-র মতো পরিবেশবান্ধব কর্মসূচির সকল বাস্তবায়নের মধ্যে দিয়ে রাজ্য বাসির অর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে।

২০১১ থেকে ২০২১ এর মধ্যে মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ১৭.২৭ শতাংশ থেকে বের হয়েছে ২১.৬১ শতাংশ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাংগুটিয়া ও ভুটিয়া বস্তি থেকে ২৪৬টি পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে ‘বনছায়া’ গ্রামে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন সন্নিহিত তিনটি উপকূলীয় জেলায় কুড়ি কোটি ম্যানগ্রোভ চারা রোপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন বন্যজন্তুর আঘাতে প্রাণহানির ২৪ ঘণ্টার মধ্যে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। ঐতিহ্যময় অরণ্যকে রক্ষা করতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন মমতা।

আরও পড়ুন- রেলের ভুলে খড়দহে ভয়াবহ দুর্ঘটনা! দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের

 

 

Related articles

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...

ছাপ্পা দিতে এলে হাতপাখা-বেলন নিয়ে রুখে দাঁড়ান: মহিলাদের সতর্কবার্তা মমতার

প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন- পুলিশের পোশাকে আসা কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি কর্মীদের...