Saturday, June 27, 2026

এবার ইমরানের দল পিটিআই-কে নিষিদ্ধ করতে মাঠে নেমেছে পাক সরকার!

Date:

Share post:

দেশ বিরোধী কাজের জেরে এবার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। সোমবার জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার।

মন্ত্রী জানিয়েছেন, “ইমরানের দলের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। নিয়ম-বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মে হিংসায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সব তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তা পিটিআই-কে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট।”

দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগে জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। সেখান থেকেই চলতি বছরের নির্বাচনে লড়াই করেছে তাঁর দল সমর্থিত নির্দল প্রার্থীরা। সর্বোচ্চ আসনও পেয়েছে তারাই। যদিও সরকার গড়ার জন্য নির্ধারিত আসন পায়নি পিটিআই সমর্থিত প্রার্থীরা। এই পরিস্থিতিতে ২০২৩ সাল থেকেই জল্পনা চলছে, নিষিদ্ধ করে দেওয়া হতে পারে ইমরানের দলকে। ওয়াকিবহাল মহলের মতে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে ২৩টি আসন ফিরে পেতে পারে পিটিআই। তৈরি হবে পিটিআইয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনাও। তাই শীঘরি পিটিআইকে নিষিদ্ধ করতে মাঠে নেমেছে শাহবাজের সরকার।

আরও পড়ুন- ঐক্যশ্রী স্কলারশিপ: শুরু দ্বিতীয় থেকে দ্বাদশের আবেদন, শেষ তারিখ কবে?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...