Saturday, June 27, 2026

ইউরো কাপ হারতেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড কোচ সাউথগেট

Date:

Share post:

ইউরো কাপ হারতেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ২০১৬ সালে ইংল্যান্ডের কোচের পদে যোগ দেন সাউথগেট। ইউরো কাপ হারতেই আট বছর পর সরে গেলেন হ্যারি কেনদের কোচ। ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড।

এই নিয়ে ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ-র ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সাউথগেট জানিয়েছেন, ‘‘ইংল্যান্ডের হয়ে খেলা এবং কোচিং করানো আমার কাছে সম্মানের। নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন বদলের সময় এসেছে। নতুন অধ্যায়ের সময় এসেছে। বার্লিনে স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটাই ইংল্যান্ডের কোচ হিসাবে আমার শেষ ম্যাচ।“

২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের পদে সাউথগেট। দীর্ঘ আট বছর দুবার দলকে ইউরো ফাইনালে তুলেছেন তিনি। একবার তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। দেশের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন সাউথগেট। ১০২টি ম্যাচে কোচিং করিয়েছেন ইংল্যান্ডকে।

আরও পড়ুন- রাহুল-গোয়েঙ্কা বিতর্কে মালিকের পাশে লখনৌ দলের ক্রিকেটার


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...