Saturday, June 27, 2026

প্যালেস্তাইনে আর্থিক সাহায্য পাঠালো ভারত, পৌঁছালো রাষ্ট্রসঙ্ঘে

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। চলতি অর্থবর্ষে মোট ৪১ কোটি টাকা প্যালেস্তাইনে পাঠানোর কথা ছিল ভারতের। সেই অনুদানের প্রথম অংশ পাঠানো হল মঙ্গলবার। ভারত ২০ কোটি টাকার সহায়তা পাঠানো হল রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ তহবিলে।

ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। ১৯৫০ সাল থেকে প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য কাজ করে রাষ্ট্রসঙ্ঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি। যুদ্ধের জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে থাকা এই সংস্থার মূল উদ্দেশ্য। বহুদিন ধরেই এই সংস্থার তহবিলে অনুদান দেয় ভারত। গত অর্থবর্ষে ভারত মোট ৩৫ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য। চলতি বছরে বলা হয় রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ সংস্থায় ৫ মিলিয়ন ডলার সাহায্য পাঠানো হবে। যা ভারতীয় মুদ্রায় ৪১ কোটি টাকারও বেশি।

এদিন অনুদানের প্রথম অংশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামাল্লায় অবস্থিত সংস্থার ভারতীয় দফতরের প্রতিনিধি। সম্প্রতি ভারত জানিয়েছে আর্থিক সহায়তার পাশাপাশি ওষুধপত্রও পাঠাবে প্যালেস্তিনীয়দের জন্য। পাঠানো হবে মানবিক সাহায্যও।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...